কক্সবাজার-১ আসনে বিজয়ী সালাহউদ্দিন আহমদ

Feb 12, 2026 - 17:23
 0  4
কক্সবাজার-১ আসনে বিজয়ী সালাহউদ্দিন আহমদ
ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ বির্বাচনে কক্সবাজার-১ আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি জয়লাভ করেন। 

বিএনপির প্রার্থী হিসেবে তিনি পেয়েছেন ২ লাখ ২ হাজার ৫৬৬ ভোট এবং তার নিকতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। আসনে মোট ১৭৭টি কেন্দ্রের ফলাফলে এই ভোট পান তারা।

জয়ের পর সালাহউদ্দিন আহমদ বলেন, সালাহউদ্দিন আহমদ, ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে এই দিনটির জন্য মানুষ অপেক্ষা করছে। এখন দ্বায়িত্ব অনেক বেশি। শহীদের ও গণতন্ত্রের আকাঙ্খা পূরণ করতে হবে।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের দ্বায়িত্ব হবে সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে৷ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনতে হবে৷ দুই-তৃতীয়াংশ বেশি আসনে নিয়ে বিএনপি জয়লাভ করবে এই বিজয় প্রত্যাশিত ছিল। সংসদ একটি শক্ত একটা বিরোধী দল পাবে বলেও আসা প্রকাশ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow