দেশের বাজারে ফের বড় ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। একই সঙ্গে কার্যকর হয়েছে রুপার নতুন দামও।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায়।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওই দিন প্রতি ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা দাম বাড়ানো হয়।
What's Your Reaction?

