শ্রীনগরে যুবদলের আয়োজনে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা

Feb 5, 2026 - 10:02
 0  6
শ্রীনগরে যুবদলের আয়োজনে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা
ছবি : সংগৃহীত

মেহেদী সুমন, মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যুবদলের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ও যুবদল নেতা শাখাওয়াত হোসেন সাগর এর নেতৃত্বে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা চালায় তারা।

গণসংযোগকালে উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর মথুরা পাড়া হতে মিছিল বের হয়ে শ্রীনগর কলেজ গেট এ এসে উপজেলা যুবদলের নেতাকর্মী দের সাথে যুক্ত হয়। পরবর্তী তে শ্রীনগর বাজারসহ বিভিন্ন সড়ক ও জনবহুল স্থান প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ শেষে শ্রীনগর প্লাজার সামনে এসে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়াও নানা শ্রেণীপেশার মানুষের কাছে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে দোয়া, সমর্থন কামনা করেন। পাশাপাশি নির্বাচনি প্রতিশ্রুতি মূলক শ্লোগানের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে ভোট প্রত্যাশা করেন তারা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান বিএনপির উপদেষ্টা সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসাইন ডিও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন জেমস মৃধা, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, উপজেলা শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, পাটাভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম সেন্টু, ৬নং ওয়ার্ড যুবদল নেতা শেখ সোহেল, শেখ আকরাম, দুলাল চৌধুরী, তাইজুল মৃধা, শেখ পবন, শেখ আসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow