ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

Feb 6, 2026 - 15:11
 0  4
ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
ছবি : সংগৃহীত

যশোর প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের সমাবেশে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের দড়াটানা ভৈরব মঞ্চ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি দড়াটানা হয়ে, চৌরাস্তা,আরএন রোড হয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে, দড়াটানা ভৈরব মঞ্চে বক্তারা বলেন, ‘আজকের ঘটনা সম্পূর্ণ ফ্যাসিস্ট যুগের চিত্র; আমরা জানতে চাই ইন্টেরিম ও পুলিশ কার পারপাস সার্ভ করছে? একটি হত্যাকাণ্ডের বিচার না করে, বিচার চাওয়া কর্মীদের ওপর হামলার উদ্দেশ্য কী? আজ হাদি হত্যার ৫০তম দিনে ইনকিলাব মঞ্চের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে হাসিনার রেখে যাওয়া পুলিশ বাহিনী যে হামলা চালিয়েছে আমরা তার প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা তাদের হুশিয়ারি করে বলতে চাই, গুলি করে আপনারা শিক্ষার্থীদের দমাতে পারবেন না।’

অনতিবিলম্বে হাদি হত্যার বিচার না করলে এবং ঢাকায় হামলার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জুলাই আন্দোলনের মতো যশোরকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow