নিরাপদ সুনামগঞ্জ গড়তে বিএনপি প্রার্থী নুরুলের ১১ দফা

Feb 5, 2026 - 07:25
 0  3
নিরাপদ সুনামগঞ্জ গড়তে বিএনপি প্রার্থী নুরুলের ১১ দফা
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ১১ দফা ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা করা হয়। 

নুরুল ইসলামের ঘোষিত ইশতেহারে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, হাওর ও কৃষির উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং সাস্থ্যের উন্নয়ন ইত্যাদি মৌলিক বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

বিএনপি প্রার্থী নুরুল ইসলাম বলেন, এই ইশতেহার কোনো প্রতিশ্রুতি নয়, এটি একটি দায়বদ্ধ অঙ্গীকার। সাধারণ মানুষ নিরাপদ হলে সুনামগঞ্জ বাঁচবে, আর সুনামগঞ্জ বাঁচলে বাংলাদেশ এগোবে। 

তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে সুনামগঞ্জ-৪ আসনকে মানুষের জন্য নিরাপদ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত করতে দৃঢ়ভাবে কাজ করব। নিরাপদ সুনামগঞ্জ গড়তে ধানের শীষকে বিজয়ী করতে অনুরোধ জানান তিনি। 

তিনি আরও বলেন, নির্বাচিত হলে আমি আপনাদের নিরাপত্তার একজন প্রহরী হয়ে থাকব। আমি ক্ষমতার এমপি হতে চাই না, আমি জনতার এমপি হতে চাই। যেকোন সমস্যায় আমাকে আপনাদের পাশেই পাবেন। 

এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow