১৫৭ জন করে যুদ্ধবন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

Feb 6, 2026 - 14:13
 0  5
১৫৭ জন করে যুদ্ধবন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন
ছবি : সংগৃহীত

১৫৭ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলুর।

এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেন, ‘বিস্তারিত ও ফলপ্রসূ’ আলোচনার পর রাশিয়া ও ইউক্রেন ৩১৪ জন যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে।

মুক্তি পাওয়া রুশ বন্দিরা বর্তমানে বেলারুশে অবস্থান করছে। মস্কো জানিয়েছে, সেনা সদস্যের পাশাপাশি রাশিয়ার বেসামরিক নাগরিকরাও রয়েছে মুক্তি পাওয়ার তালিকায়।

এদিকে, বাড়ি ফিরেছে ইউক্রেনের বন্দিরা। ইউক্রেনেরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে রাশিয়া।

গত দুই দিনে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় দফায় এই বন্দি বিনিময় সমঝোতা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow