ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামানের জয়

Feb 12, 2026 - 18:06
 0  2
ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামানের জয়
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বেসরকারি ফলাফলে ১ লক্ষ ৭১ হাজার ৫৯৮ ভোটে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

তার নিকটতম প্রতিদ্বন্দী দাঁড়িপাল্লার প্রার্থী মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

এর আগে, বৃহস্পতিবার সকালে বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান আসাদুজ্জামান। ভোট দিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে প্রার্থীরা নির্ভয়ে নিঃসংকোচ চিত্রে প্রচারণা করতে পেরেছেন। ভোটাররা নিঃসংকোচ চিত্রে ভোট দিতে পারছেন। এবারের ভোট রাতে হয়ে যায়নি। মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়ে যেতে পারেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow