কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান বেসরকারিভাবে জয়ী

Feb 12, 2026 - 17:42
 0  5
কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান বেসরকারিভাবে জয়ী
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানা যায়।

কিশোরগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টিতে জয়লাভ করেছে বিএনপি। আর একটি আসনে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী। এসব আসনের কেন্দ্রভিত্তিক ফলাফলে এই তথ্য জানা গেছে। কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনে জিতেছেন ধানের শীষের জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির ড. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৪ এ বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির শরীফুল আলম বিজয়ী হয়েছেন।

অপরদিকে, কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow