চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী বিজয়ী
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ১ লাখ ৭২ হাজার ৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাজমুল মোস্তাফা আমিন পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট।
চট্টগ্রাম-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এই আসনে জামায়াতে ইসলামী থেকে শাহজাহান চৌধুরী, বিএনপি থেকে নাজমুল মোস্তফা আমিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শরীফুল আলম চৌধুরী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
What's Your Reaction?

