তিন দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

Feb 14, 2026 - 11:26
 0  3
তিন দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল বন্দরে তিন দিন আমদানি-রফতানি বন্ধ ছিল। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আবার সচল হয়েছে বন্দরের কার্যক্রম।

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য তিনদিন বন্ধ ছিল। ছুটি শেষে আজ সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে পাঁচশতাধিক ট্রাক আমদানি হয় ও ২০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।

বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, দেশে নির্বাচনের কারণে গত তিনদিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। নির্বাচন এবং ছুটি শেষে বেনাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

তিনি বলেন, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ভারত থেকে ২০টি পণ্যবাহী ট্রাক ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে। অপরদিকে বাংলাদেশ থেকে ৫টি পণ্যবাহী ট্রাক ভারতে রফতানি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow