সিরাজগঞ্জে ৬টি আসনে ৩৯ জন প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত

Feb 14, 2026 - 12:14
 0  4
সিরাজগঞ্জে ৬টি আসনে ৩৯ জন প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩৯ জন প্রার্থীর মধ্যে ২৭ জনই তাদের জামানত হারিয়েছেন । জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৫ সালের ১৩ ডিসেম্বরের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী যদি তার নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন, তবে তার জামানত বাজেয়াপ্ত হয়।

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক): এই আসনে মোট ৬ জন প্রার্থীর মধ্যে চারজনই জামানত হারিয়েছেন। তারা হলেন- জহরুল ইসলাম জাতীয় পার্টি, ২২৩৪ ভোট, মলি­কা খাতুন গণঅধিকার পরিষদ, ১১৭০ ভোট, নাজমুস সাকিব নাগরিক ঐক্য, ৩২১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর ঘোড়া প্রতীক, ২৬৩ ভোট। এ আসনে ২ লাখ ৩৪ হাজার ২১৪টি ভোটের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী সেলিম রেজা।

সিরাজগঞ্জ-২: সাতজন প্রার্থীর মধ্যে ৫ জনই জামানত হারিয়েছেন। তারা হলেন- মুফতি মুহিব্বুল্লাহ ইসলামী আন্দোলন, ২১৬৭ ভোট, আব্দুল্লাহ আল মামুন বাসদ, ৮৬৪ ভোট, আনোয়ার হোসেন সিপিবি, ৭৬৯ ভোট, মাহফুজুর রহমান গণঅধিকার পরিষদ, ৪১০ ভোট এবং সোহেল রানা জনতার দল, ১৮১ ভোট। ৩ লাখ ২০ হাজার ৭৬৬টি ভোট পড়া এই আসনে ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

সিরাজগঞ্জ-৩: ৪ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন দুজন। তারা হলেন- ফজলুল হক জাতীয় পার্টি, ১৬৫৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজা রবিন (ঘোড়া প্রতীক, ১০০৬ ভোট। এ আসনে ৩ লাখ ৩৭টি ভোটের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক।

সিরাজগঞ্জ-৪: ৫ জন প্রার্থীর মধ্যে ৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- হিল্টন প্রামাণিক  জাতীয় পার্টি, ১২১৩ ভোট, আব্দুর রহমান ইসলামী আন্দোলন, ২২১৬ ভোট এবং আব্দুল হাকিম সিপিবি, ৬৯ ভোট। এ আসনে ৩ লাখ ৩৩ হাজার ৬৫টি ভোটের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ-৫: এই আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন। তারা হলেন- নুরুনাবী ইসলামী আন্দোলন, ৫৭৫৯ ভোট, আকবার হোসেন জাতীয় পার্টি, ১২২৪ ভোট, মতিয়ার রহমান সিপিবি, ৩২৮ ভোট এবং ইউসুফ আলী গণঅধিকার পরিষদ, ২৩৫ ভোট। ২ লাখ ৫৪ হাজার ৮৩টি ভোটের মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

সিরাজগঞ্জ-৬: ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই আসনে, যার মধ্যে ৯ জনই জামানত হারিয়েছেন। তারা হলেন- মিসবা উদ্দিন ইসলামী আন্দোলন, ২৫৪০ ভোট, আনোয়ার হোসেন বাসদ, ৩৭৫ ভোট, আসাদুল হক আমজনতার দল, ৬৪৯ ভোট, মোক্তার হোসেন জাতীয় পার্টি, ১০৬২ ভোট, ইলোরা খাতুন জেএসডি, ৮৮৪ ভোট, আবু জাফর আনোয়ারুস সাদাত এবি পার্টি, ২৬৮ ভোট, মোশারফ হোসেন শহিদুল ইসলামী ফ্রন্ট, ১১৩০ ভোট, স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ৪২৭ ভোট এবং ওয়াসেক ইকবাল খান মজলিস ২৫২ ভোট। ২ লাখ ৮৫ হাজার ৩৮৪টি ভোটের মধ্যে ১ লাখ ৭০ হাজার ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ডক্টর এম এ মুহিত।

সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের ১২.৫ শতাংশ ভোট না পাওয়ায় সিরাজগঞ্জের বিজয়ী ও প্রধান প্রতিদ্বন্দী প্রার্থী ছাড়া প্রায় সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow