নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

Feb 14, 2026 - 10:25
 0  2
নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
ছবি : সংগৃহীত

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমীরসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধানাইদহ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমানসহ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বিরকে মারধর করে বিএনপির কর্মীরা। এরই জের ধরে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-বিএনপির নেতা কর্মীরা। এতে নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাসিনুর রহমানসহ ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে দুইজনকে এবং বাকিদের ঈশ্বরদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow