পাবনা-১ আসন বেসরকারি ফলাফলে বিজয়ী নিজামীর ছেলে নাজিবুর

Feb 12, 2026 - 18:14
 0  2
পাবনা-১ আসন বেসরকারি ফলাফলে বিজয়ী নিজামীর ছেলে নাজিবুর
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ফলাফল গণনার পর এই তথ্য জানা গেছে। বেসরকারিভাবে ৯৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।

বেসরকারি ফলাফলের পাওয়া তথ্য অনুযায়ী,  ওই আসনের মোট ৯৪টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৬২৪ ভোট। নাজিবুর রহমান মোমেন জামায়াতের সাবেক আমীর মওলানা মতিউর রহমান নিজামীর ছেলে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৫৮ ভোট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow