যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের পৃথক দুই ধারায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেনের আদালত এই তারিখ ধার্য করেন।
দণ্ডের পাশাপাশি দুই ধারায় ২০ লাখ জরিমানা, অনদায়ের আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। একটি ধারার সাজার পর আরেকটি ধারার সাজা চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করা হয়েছে।
What's Your Reaction?

