পাবনা ও গাইবান্ধায় ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

Mar 1, 2026 - 12:56
 0  4
পাবনা ও গাইবান্ধায় ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার (১ মার্চ) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে নির্মমভাবে হত্যার ঘটনা এবং নাতনিকে সম্ভাব্য ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ মানবিক মূল্যবোধকে চরমভাবে আঘাত করেছে। একইভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে হত্যার ঘটনা দেশবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নারী ও শিশুদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও সহিংসতার ধারাবাহিক ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

বিবৃতিতে এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনারও দাবি জানায় দলটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow