দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Feb 20, 2026 - 09:30
 0  6
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি : সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিরামপুর-ঢাকা মহাসড়কের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। এখনও পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow