দেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Feb 20, 2026 - 09:20
 0  4
দেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার সঙ্গে বন্ধুত্বের ভিত্তিতে। কোনো বিশেষ দেশের প্রতি অতি-নির্ভরশীলতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে প্রথমবারের মতো ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা তুলে ধরেন।

শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের মেরুদণ্ড সোজা রেখে বিদেশে একটি স্থিতিশীল এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘সরকার ভিসা সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে। বিশেষ করে বিভিন্ন দেশের মধ্যে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ সকালে ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে তিনি নগরকান্দায় পৌঁছান। সেখানে তাকে নগরকান্দা থানায় গার্ড অব অনার দেয়া হয়। পরে তিনি উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে তার পিতা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow