নকলের মতো মাদক ও কিশোরগ্যাংও নির্মূল করা হবে : শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি
নকল দূরীকরণের ন্যায় মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাং মুক্ত দেশ গড়ে তোলা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নকলমুক্ত দেশ গড়ার যাত্রা কচুয়া থেকে শুরু হয়েছিল। মাদক, সন্ত্রাস মুক্তকরণ যাত্রাও এখান থেকে শুরু করে সারা দেশে ছড়িয়ে দিতে চাই।
উপজেলা পরিষদে উপস্থিত হলে জেলা প্রশাসন, পুলিশের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
What's Your Reaction?

