যে কেন্দ্রে কোনো ভোট পায়নি হাতপাখা প্রতীক
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের আতারপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হাতপাখা কোনো ভোট পায়নি। এ আসনে ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১৫০ ভোট। দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৫৮ ভোট।
এদিকে লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন ২ ভোট। অন্যদিকে হাতপাখার প্রার্থী আবদুস সালাম সুরুজ কোনো ভোট পাননি।
এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪২৪। উপস্থিত ভোট সংখ্যা ২১২। এর মধ্যে বাতিল হয়েছে ১ ভোট।
এ কেন্দ্রে হ্যাঁ ভোট পড়েছে ৮৪ এবং না ভোট পড়েছে ৯৫। বাতিল হয়েছে ২৮ ভোট।
বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহসান হাবিব।
What's Your Reaction?

