রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন : নির্বাচন কমিশনার মাসউদ

Mar 1, 2026 - 11:58
 0  8
রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন : নির্বাচন কমিশনার মাসউদ
ছবি : সংগৃহীত

রোজার পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাসউদ।

রোববার (১ মার্চ) দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি—আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

কমিশনের চলমান উপনির্বাচন নিয়ে ইসির তৎপরতার কথা জানিয়ে ইসি মাসউদ জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি।

এছাড়াও সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখার কথাও জানান তিনি।

অন্যদিকে, কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করে সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান কমিশনার আবদুর রহমানেল মাসউদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow