সত্য সংবাদ প্রকাশে সরকার কখনোই বাধা হয়ে দাঁড়াবে না : সংস্কৃতিমন্ত্রী

Mar 1, 2026 - 14:53
 0  6
সত্য সংবাদ প্রকাশে সরকার কখনোই বাধা হয়ে দাঁড়াবে না : সংস্কৃতিমন্ত্রী
ছবি : সংগৃহীত

মাগুরা প্রতিনিধি

বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশে বর্তমান সরকার কখনোই বাধা হয়ে দাঁড়াবে না মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ‘মিথ্যা দিয়ে সত্যকে কখনোই যেন আড়াল না করা হয়। সাংবাদিকদের প্রতি অনুরোধ, সত্যকে সত্য, সাদাকে সাদা এবং কালোকে কালো হিসেবে যেন প্রকাশ করা হয়।’

রবিবার (১ মার্চ) বিকেলে মাগুরা প্রেস ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, ‘আমরা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ চাই। যেখানে বহু তান্ত্রিক সমাজ থাকবে। ভিন্নমতের বৈচিত্র্যের মাঝে ঐক্যভাবে বাংলাদেশ গড়তে চাই। আমরা বাসযোগ্য বাংলাদেশ চাই।’

তিনি বলেন, ‘বিএনপির ১৭টি বছর সুখের ছিল না। সেই দিনগুলোতে বিএনপির নেতাকর্মীকে হত্যা, মামলা, জেল-গুমসহ নানাভাবে নির্যাতন করেছে আওয়ামী লীগ সরকার।’
 
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমরা অনেক নেতাকর্মীকে হারিয়েছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি।

বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া স্বপ্ন পূরণে কাজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই।’

সভায় মাগুরা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow