আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ ৩ জনের মৃত্যু

Mar 1, 2026 - 14:27
 0  4
আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ ৩ জনের মৃত্যু
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে চলমান উত্তেজনার জেরে এবার বড় ধরনের হামলার শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক অভিযানে গত কয়েক দিনে দেশটিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৫৮ জন।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। অন্য দুই জন পাকিস্তান ও নেপালের নাগরিক।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরানের পক্ষ থেকে ছোঁড়া ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে ১৫২টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে এবং ২টি ক্রুজ মিসাইল সফলভাবে প্রতিহত করা হয়েছে। বাকি ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে পতিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার উদ্দেশ্যে ছোঁড়া ৫৪১টি ইরানি ড্রোনের মধ্যে ৫০৬টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে আমিরাতি বাহিনী। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিভিন্ন আবাসিক এলাকায় পড়ায় হতাহতের এই ঘটনা ঘটে এবং বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আমিরাত সরকার একে জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে এবং নাগরিকদের শান্ত থাকার ও সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow