ইতিহাসের 'সবচেয়ে ভয়ঙ্কর' প্রতিশোধের ঘোষণা বিপ্লবী গার্ডের

Mar 1, 2026 - 13:56
 0  4
ইতিহাসের 'সবচেয়ে ভয়ঙ্কর' প্রতিশোধের ঘোষণা বিপ্লবী গার্ডের
ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আল খামেনির মৃত্যুর পর ইতিহাসের 'সবচেয়ে ভয়ঙ্কর' প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে 'ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান' চালানো হবে।

আইআরজিসি জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী স্বেচ্ছাসেবী বাহিনী খামেনির রেখে যাওয়া আদর্শ ও নীতির পথেই এগিয়ে যাবে। তারা দেশীয় ও বিদেশি “ষড়যন্ত্রের” বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার এবং “আগ্রাসীদের শিক্ষা দেওয়ার মতো শাস্তি” দেওয়ার অঙ্গীকার করছে।

খামেনির মৃত্যু ঘিরে ইরানে শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, আইআরজিসির এমন কড়া ভাষার হুমকি আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত ও তীব্র করে তুলতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow