‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন

Mar 1, 2026 - 15:33
 0  4
‘ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিলেও পারতেন’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন
ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের সঙ্গে সেখানে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীও।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী।

অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারী। ইফতার মাহফিলে কোন নেতার সঙ্গে তার কী কথা হয়েছে সে বিষয়ে সংক্ষেপে লিখেছেন।

পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারী লিখেছেন, ‘আজকের জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে মুসাফাহ করার চেষ্টা করেছি।’

‘কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন’ উল্লেখ করে তিনি পোস্টে লিখেন, ‘জামায়াতে ইসলামীর আমীরকে বললাম, “আমার জন্য দোয়া করবেন।” তিনি বললেন, “তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো”। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিল”। তিনি বললেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে”। মঈন খানকে জিজ্ঞেস করলাম, “কেমন আছেন?” তিনি বললেন, “ভালো আছি, বাসায় আসবেন”।’

পোস্টে তিনি আরও লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, “শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন”। তিনি বললেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে”। এ সময় আব্বাস ভাইকেও বললাম, “ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন”, এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।’

সবশেষে নাসিরুদ্দিন পাটোয়ারী লিখেছেন, ‘ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলের নেতৃবৃন্দের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, “দুষ্টুমি করবা না”। জবাবে বললাম, “ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন”।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow