জুলাই-আগস্টের হত্যা মামলায় সাবেক এমপি বদির জামিন

Feb 26, 2026 - 11:52
 0  5
জুলাই-আগস্টের হত্যা মামলায় সাবেক এমপি বদির জামিন
ছবি : সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বদিকে ছয় মাসের জামিন দিয়েছেন।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ওই বছরের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।

এছাড়া, বদির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে টেকনাফের আলোচিত কাউন্সিলর একরাম হত্যা মামলা চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow