মোংলায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত
জসিম উদ্দিন, মোংলা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের মোংলায় চালনা বন্দর ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও বাগেরহাট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ বিএনপি, যুবদল, ছাত্র দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত কয়েক হাজার মানুষের মাঝে বিরানির প্যাকেট বিতরণ করা হয়।
What's Your Reaction?

