চলতি মাসেই আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়

Mar 1, 2026 - 15:29
 0  5
চলতি মাসেই আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়
ছবি : সংগৃহীত

চলতি মাসেই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি।

রোববার (১ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের মার্চের মাসব্যাপী দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তবে, এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে, মার্চ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অপেক্ষায় বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, চলতি মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়াও ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।

নদ-নদীর অবস্থার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, চলতি মাসে দেশের প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow