বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৭

Mar 1, 2026 - 14:08
 0  6
বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৭
ছবি : সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর কালিকাপুর এলাকার জোনাব আলীর ছেলে আদর আলী (২৪), ভেড়ভেড়ি কান্দুরার মোড় এলাকার শামসুল হকের ছেলে রাকিবুল ইসলাম লাবিব (১৯), জলঢাকা খুটামারা এলাকার আশরাফুল ইসলামের ছেলে শাহ মোহাম্মদ বুলেট (২৫), সদর উপজেলার কচুকাটা এলাকার আসাদুজ্জামানের ছেলে ফিরোজ (২৪), কিসামত বটতলা এলাকার আব্দুল করিমের ছেলে সিরাজ উদ্দিন (২৩) প্রমুখ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়িতে থেকে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। গতকাল রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ও রেজিস্ট্রেশনবিহীন তিনটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, গতকাল তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোবাইলে ভিসা প্রতারণাসহ ক্যাসিনোর প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow