যারা আমাকে 'বোরকা' কিনতে বলেছিল, তাদের জন্যই 'এই ছবি'
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পোস্টটিতে তিনি পোশাক পরা নিয়ে ভক্তদের সাথে নিজের চিন্তাধারা শেয়ার করেছেন।
নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্নের পর পোস্টের প্রথমেই তিনি লেখেন, আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। ওয়েল ডান, বাংলাদেশ! নির্ঘুম রাত কাটানোর পর এক শান্তিপূর্ণ সকাল। নিজেকে কৃতজ্ঞ এবং অত্যন্ত গর্বিত মনে হচ্ছে।
পোস্টে পোশাক পরা নিয়ে সমালোচনার উত্তরে অভিনেত্রী লেখেন, যারা আমাকে 'বোরকা' কিনতে বলেছিলন, তাদের জন্যই এই ছবি। ছোটবেলা থেকেই আমি নিয়মিত বোরকা পরি। আমার কাছে এটি আরেকটি পোশাক। এর থেকে বেশি আর কিছুই নয়। কখনো পায়জামা ঢাকতে, কখনো তেল দেয়া চুল আড়াল করতে, কখনো জনসমাগমে মিশে যেতে এতটাই সহজ পোশাক।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তবে যারা ট্রোল ও সমালোচনা, অপমান কিংবা হেনস্তা করার চেষ্টা করেছেন; এই পোস্টটি তাদের জন্যও।
নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে অভিনেত্রী বাঁধন বলেন, যারা জিতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা। আর যারা জিততে পারেননি, তাদের জন্যও অভিজ্ঞতাটাই এক ধরনের বিজয়। শেষে তিনি বলেন, এটাই আমাদের দেশ। সম্মান ও ঐক্য নিয়েই আমাদের সামনে এগোতে হবে। সেটাই চূড়ান্ত লক্ষ্য।
What's Your Reaction?

