যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা নিয়ে যা বলছে ইরান

Mar 1, 2026 - 14:23
 0  5
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা নিয়ে যা বলছে ইরান
ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ায় ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এমন শঙ্কা প্রকাশ করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ।

ইতোমধ্যে ইরানের পার্সিয়ান গালফ প্রো লিগ স্থগিত করা হয়েছে। এই ঘরোয়া ফুটবল লিগ স্থগিতের পাশাপাশি বড় ধরনের শঙ্কার মুখে পড়েছে ইরানের বিশ্বকাপ খেলা। মেহেদি তাজ বলেন, 'ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সামরিক সংঘাতের কারণে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।'

মূলত যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ হওয়ায় সবচেয়ে বড় সমস্যায় পড়েছে ফিফা। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। ফলে সেই ম্যাচগুলো খেলতে তারা সেখানে যাবে কি না তা এখনো নিশ্চিত না। খেলতে গেলেও তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকবে।

মেহদি তাজ বলেন, 'আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি এখন অনিশ্চিত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশের ক্রীড়া কর্তৃপক্ষ।'

১৫ জুন লস অ্যাঞ্জেলেসে ইরানের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে একই ভেন্যুতে ম্যাচ এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে ম্যাচ ইরানের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow