খুলনায় গ্যারেজে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Feb 26, 2026 - 12:34
 0  2
খুলনায় গ্যারেজে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
ছবি : সংগৃহীত

খুলনা প্রতিনিধি

খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে এ ঘটনা ঘটে। 

নিহত শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর আড়াইটর দিকে আফিলগেট পেট্রোল পাম্প সংলগ্ন বিসমিল্লাহ মোটর গ্যারেজে নিজের মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। বিকেল ৩টা ৫ মিনিটে হঠাৎ একটি মোটরসাইকেলযোগে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।  

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানওয়ার হুসাইন মাসুম বলেন, দু’জন যুবক গুলি করলে ঘটনাস্থলেই ব্যবসায়ী সোহেলের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow