যুক্তরাষ্ট্রে কুরআন অবমাননার প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ

Dec 19, 2025 - 17:28
 0  8
যুক্তরাষ্ট্রে কুরআন অবমাননার প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ
ছবি : সংগৃহীত

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দেশটির জন-সাধারণ। একই সঙ্গে তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) “কুরআন ও ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভের ডাক” শিরোনামে আয়োজিত এই মিছিলে বিপুল সংখ্যক বিক্ষোভকারী সাদার রাস্তায় নেমে কুরআন অবমাননার তীব্র নিন্দা জানান।

একজন মার্কিন নির্বাচনী প্রার্থীর করা পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার মানুষ। ইয়েমেনি নাগরিকরা এই ঘটনাকে ইসলামের পবিত্র মূল্যবোধের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসনের অংশ হিসেবে দেখছেন।

এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল-মালিক বদর আল-দিন আল-হুতি কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এটি ইসলামি পবিত্র মূল্যবোধকে লক্ষ্য করে সংগঠিত যুদ্ধেরই অংশ।

এর আগে ইয়েমেনের সানা ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাধ্যমে কুরআন অবমাননার ধারাবাহিকতার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পবিত্র কুরআনসহ ইসলামি বিশ্বাসের প্রতি বারবার আঘাতকে ‘মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া ইয়েমেনি নাগরিকরা বলেন, কুরআন অবমাননা কেবল ধর্মবিরোধী কর্মকাণ্ডই নয়, বরং ইসলামি মূল্যবোধের ওপর হামলার সুস্পষ্ট দৃষ্টান্ত। তারা ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ইসরায়েলি আগ্রাসন চলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনিদের পাশে থাকার সংগ্রাম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow