হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Dec 24, 2025 - 17:44
 0  7
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ছবি : সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কৃষিজমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে আহত হয়েছে অর্ধশতাধিক গ্রামবাসী। মঙ্গলবার পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।

সোমবার ২২ ডিসেম্বর বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মান্দারকান্দি গ্রামের বাসিন্দা সামু ও আব্দুল হাইয়ের সঙ্গে মুহিত মিয়া নামে অপর এক ব্যক্তির দীর্ঘদিন ধরে কৃষিজমির দখল ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই সোমবার বিকেলে উভয় পক্ষের নারী-পুরুষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষ বিভিন্ন দেশি অস্ত্র ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় গুরুতর আহত ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow