নোয়াখালীর হাতিয়ায় চর নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত ৫
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। এদিকে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রাখা হয়েছে সদর হাসপাতালের মর্গে। সংঘর্ষের পর ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন এলাকার আজ বুধবারও (২৪ ডিসেম্বর) থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, মেঘনার বুকে জেগে ওঠা জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। চরের জমি দখলকে কেন্দ্র করে কয়েক মাস ধরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ও জাহাজমারা ইউনিয়নের সামছু বাহিনীর মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছে। কয়েক দফা সংঘর্ষও হয়। এরই জেরে মঙ্গলবার সকালে সংঘাতে জড়ায় দুপক্ষ। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। পরে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে বর্তমানে পুলিশ রয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।
What's Your Reaction?

