সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

Mar 6, 2026 - 10:16
 0  6
সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
ছবি : সংগৃহীত

বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররম থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি অভিযোগ করেন, জোর করে হারিয়ে দেয়ার পরও দেশের স্বার্থে অনেক কষ্টে নির্বাচন মেনে নিয়েছে জামায়াত।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি ও ঘোষণায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। তাই না হলে কীভাবে খলিলুর রহমান মন্ত্রী হলেন। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান একা নন, তার সঙ্গে আরও কেউ কেউ রয়েছেন। জামায়াতে ইসলামীকে বিরোধী দল থেকে সরকার দলে আসার ক্ষেত্রে তারা বাধা দিয়েছেন।

গোলাম পরওয়ার বলেন, রিজওয়ানার কথা প্রমাণ করে তিনি একটি মন্দ কাজের সঙ্গে জড়িত ছিলেন। বিচারিক তদন্তের দাবি জানিয়েছে জামায়াত। গণভোটে জনগণের রায়ে বিপুল ভোটে হ্যা জয়ী হওয়ার পরও জুলাই সনদকে ঝুলিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। জুলাই সনদকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে দেশের মানুষ তা মানবে না।

সরকারি দল ও বিরোধী দল মিলে সংসদে আলোচনার মাধ্যমে জমায়াত দেশকে এগিয়ে নিতে চায় বলেও জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow