‘গণমাধ্যমের কণ্ঠরোধ করতে পুলিশের এই হামলা, এর সুষ্ঠু বিচার চাই’
বাংলামটর, যমুনায় শুক্রবার সাংবাদিকদের উপর প্রকাশ্যে যেসব পুলিশ হামলা করেছে, তাদেরকে আইনের আওতায় আনার দাবি তুলেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) শাহবাগ জাদুঘরের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি তোলেন সংগঠনের সদস্যরা।
এসময় তারা বলেন, আন্দোলন দমানো নয়, পুলিশ সাংবাদিক পেটানোর কাজ করেছে। বিভিন্ন ফুটেজেও দেখা যায়, পূর্ব পরিকল্পনা করেই পুলিশ হামলা করেছে।
হামলার পরবর্তীতে পুলিশের দুঃখপ্রকাশ নিয়েও তীব্র নিন্দা জানান সাংবাদিকরা। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। এভাবে চললে স্বাধীন সাংবাদিকতা ভবিষ্যতে আরও খারাপ হবে বলে মন্তব্য তাদের।
অন্তর্বর্তীকালীন সরকারে সমালোচনা করে বক্তারা বলেন, ২৪ ঘণ্টা পার হলেও পুলিশকে জবাবদিহিতার আওতায় আনতে পারেননি সরকার। অভিযোগ তোলেন অন্তত বিশজন আহতের।
এসময় সাংবাদিকরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কয়েকদিন পরই জনতার কাতারে আসবেন তারা। তখন কথা হবে তাদের সাথে। কোন মুখ নিয়ে তখন সাংবাদিকদের সামনে আসবে সে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। দ্রুত এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ারও আহ্বান করেন তারা।
What's Your Reaction?

