ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠঘাট চষে বেড়াচ্ছে জনতার দলের প্রার্থী জসীম

Feb 5, 2026 - 09:53
 0  9
ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠঘাট চষে বেড়াচ্ছে জনতার দলের প্রার্থী জসীম
ছবি : সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন অবসরপ্রাপ্ত দেশ প্রেমিক সেনাবাহিনীর অফিসারদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল "জনতার দল" এর মনোনীত প্রার্থী মোঃ জসীম উদ্দিন তালুকদার। বর্তমানে নিজ নির্বাচনী এলাকায় টানা গণসংযোগের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

‘কলম’ প্রতীক নিয়ে ধারাবাহিক গণসংযোগে ব্যস্ত জসীম উদ্দিন তালুকদার বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজাপুর উপজেলার বাইপাস বাজার, বাঘরী বাজার, মেডিকেল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় তিনি কুশল বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের কাছ থেকে সরাসরি শোনেন এলাকার দীর্ঘদিনের সমস্যা, অবকাঠামোগত দুর্বলতা, কর্মসংস্থানের সংকট ও উন্নয়ন সম্ভাবনার কথা। 

একই সঙ্গে তিনি রাজাপুর–কাঁঠালিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন জনপদে রূপান্তরের রূপরেখা তুলে ধরেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow