নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ ও ভোটাধিকার নিশ্চিতের দাবি
এক সপ্তাহ পর প্রতিবন্ধী ব্যক্তিরা আদৌ নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা সেই শঙ্কা এখনও কাটেনি। পোস্টাল ব্যালট চালুর প্রত্যাশা থাকলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যায়নি। ফলে অনেক প্রতিবন্ধী ভোটারের অংশগ্রহণ নিয়েই প্রশ্ন উঠছে। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অবকাঠামোগত ও প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচনে ব্রেইল ব্যালট বা পোস্টাল ব্যালটের নিশ্চয়তা দাবি করেছে ডিস্যাবিলিটি রাইটস ওয়াচের সদস্যরা৷
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড কেবল প্রার্থীদের জন্য নয়, ভোটারদের জন্যও নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রতিবন্ধী জনগোষ্ঠী পিছিয়ে পড়লে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড আর সমান থাকে না। তাছাড়া, ভবিষ্যৎ নির্বাচনে ব্রেইল ব্যালট বা পোস্টাল ব্যালটের নিশ্চয়তা দাবি করেছে ডিস্যাবিলিটি রাইটস ওয়াচের সদস্যরা৷
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যাশা তুলে ধরেন সংশ্লিষ্টরা। তারা বলেন, ভোটের মাঠে সমান সুযোগ নিশ্চিত না হলে প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার বাস্তবে অর্থহীন হয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রতিবন্ধীবিষয়ক সব কর্মসূচির দায়িত্ব শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওপর সীমাবদ্ধ থাকায় অন্য মন্ত্রণালয়গুলো কার্যত কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে শিক্ষা, স্বাস্থ্য কিংবা অবকাঠামো কোনো ক্ষেত্রেই প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা কার্যকরভাবে গড়ে উঠছে না।
রাজনৈতিক দলগুলোর ইশতেহারেও প্রতিবন্ধী নাগরিকদের জন্য সেবামূলক ও বাস্তবভিত্তিক অঙ্গীকার অন্তর্ভুক্ত করার আহ্বান ডিস্যাবিলিটি রাইটস ওয়াচের সভাপতি মনসুর আহমেদ চৌধুরী।
What's Your Reaction?

