নির্বাচন কমিশনের ১৫ কর্মীকে চাকরি থেকে অব্যাহতি

Feb 20, 2026 - 08:17
 0  4
নির্বাচন কমিশনের ১৫ কর্মীকে চাকরি থেকে অব্যাহতি
ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের ১৫ জন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, একটি প্রকল্পে কর্মরত ৯ জনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আরও ছয়জনের নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে।

আদেশে নির্দেশ দেওয়া হয়েছে, এই ১৫ জনের সব আইডি কার্ড, প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- মো. আবদুল্লাহ আল মামুন, মো. আবু বকর সিদ্দিক, মো. জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, মো. আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, মো. বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, মো. নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. আবুল হোসেন সরকার, মো. মিজানুর রহমান এবং মো. আনিছুর রহমান। তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর বা সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সূত্র জানিয়েছে, শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow