বাংলাদেশ-জাপান ইপিএ স্বাক্ষর, শুল্কমুক্ত সুবিধা পাবে ৭ হাজারের অধিক বাংলাদেশি পণ্য

Feb 6, 2026 - 13:12
 0  4
বাংলাদেশ-জাপান ইপিএ স্বাক্ষর, শুল্কমুক্ত সুবিধা পাবে ৭ হাজারের অধিক বাংলাদেশি পণ্য
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে। যার ফলে জাপানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে ৭ হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য।

শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) জাপানের রাজধানী টোকিওতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

মূলত, ৭ দফা আলোচনা শেষে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হলো। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশের জন্য এটিই প্রথম ইপিএ বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি।

ইপিএ চুক্তির ফলে বাংলাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে গার্মেন্টসসহ বিপুল পণ্যের শুল্কমুক্ত রফতানি সুবিধা পাবে। বিনিময়ে বাংলাদেশকে জাপানের ১ হাজার ৩৯ টি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দিতে হবে।

এই চুক্তির ফলে জাপান বাংলাদেশি পেশাদারদের জন্য ১২০টি  উপ-খাত উন্মুক্ত করবে। পাশাপাশি বাংলাদেশ জাপানি সংস্থাগুলির জন্য ৯৭টি উপ-খাত উন্মুক্ত করবে।

উল্লেখ্য, বাংলাদেশ এ বছরের শেষে এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে। ফলে বাংলাদেশ বিভিন্ন দেশে শুল্কমুক্ত রফতানি সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। এমন সময় জাপানের সাথে ইপিএ বাংলাদেশি রফতানিকারকদের জন্য স্বস্তি নিয়ে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow