মেক্সিকো উপকূলে ৪ হাজার কেজি কোকেন নিয়ে সাবমেরিন আটক
মেক্সিকো উপকূলে ৪ হাজার কেজি কোকেন পাচার করতে গিয়ে একটি সাবমেরিনকে আটক করেছে মেক্সিকান নৌবাহিনী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রয়টার্স এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সামাজিক মাধ্যমের এক পোস্টে বলা হয়, গত এক সপ্তাহে সামুদ্রিক অভিযানের মাধ্যমে প্রায় ১০ হাজার কেজি মাদক জব্দ করা হয়েছে। দাবি করা হয়েছে, এ মাদক আটকের ফলে মেক্সিকোর সাধারণ জনগণ সুরক্ষিত জীবনের পথে হাঁটবে এবং দেশটিতে মাদকের প্রাচুর্য্য কমবে।
দেশটির প্রশাসন জানিয়েছে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেক্সিকো।
What's Your Reaction?

