রাজধানীর পল্লবীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

Feb 5, 2026 - 09:13
 0  3
রাজধানীর পল্লবীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পল্লবী থানার ডিউটি অফিসার এএসআই শাহীন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- মাসুম (৩০), তাঁর স্ত্রী সুমী (২৫), তাদের সন্তান মিনহাজ (৪) ও আসহাব (২)।

এএসআই শাহীন আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর ১১ নম্বর সেকশনের (পল্লবী) বি-ব্লকের ৩ নম্বর ওয়াপদা ভবন বিহারি ক্যাম্প থেকে তাদের পাওয়া যায়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময় তাদের মৃত্যু হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের হত্যার পর ওই বিহারি দম্পতি আত্মহত্যা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow