শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহে ছাত্রদলের ২১ নেতাসহ ৫৫ জনকে বহিষ্কার
ঝিনাইদহ প্রতিনিধি
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ছাত্রদলের ২১ জন নেতাসহ ৫৫ জনকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা ছাত্রদলের দফতর সম্পাদক সাইমুম সাঈদ মাসুম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশাদুল ইসলাম, ফিরোজ ইকবাল, খন্দকার রফিউদ্দিন, আলাউদ্দিন, শাহাদাত হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরণ এবং সদস্য মনিরুজ্জামান মুন্নাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, যুগ্ম আহ্বায়ক ইয়ারুল ইসলাম, ইসরাফিল জুয়েল, আশরাফুল ইসলাম নিরব, সদস্য সচিব তরিকুল ইসলাম ও সদস্য মাহফুজ পারভেজকেও সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অপরদিকে, মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হারুনুর রশীদ রাজা, সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইফতি জাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ শাওন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক আশিক হোসেন, প্রচার সম্পাদক নাজমুল হোসেন ও দফতর সম্পাদক শিহাব আহমেদ খানকেও বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক বলেন, ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত করার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন ।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও আদর্শ রক্ষায় কোনো আপোষ করা হবে না। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকলে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?

