হাদির আধিপত্যবাদবিরোধী লড়াই চলবে : সাদিক কায়েম

Feb 6, 2026 - 15:07
 0  3
হাদির আধিপত্যবাদবিরোধী লড়াই চলবে : সাদিক কায়েম
ছবি : সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বলেছেন,‘আপনারা এমন এক ভূখণ্ডে বেড়ে উঠেছেন, যেখানে শহীদ ওসমান হাদির জন্ম। আধিপত্যবাদ, ফ্যাসিবাদবিরোধী ও ইনসাফের পক্ষে যে সংগ্রাম তিনি দেখিয়ে গেছেন, সেই লড়াই আমাদের এগিয়ে নিতে হবে।’

‎শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সংক্ষিপ্ত সফরে ঝালকাঠির নলছিটি সরকারি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সাদিক কায়েমবলেন, ‘শহীদ ওসমান হাদি আমাদের ইনসাফের লড়াই, আজাদির লড়াই এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দিয়ে গেছেন। সেই পথেই আমরা এগোবো, ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীরা এখনও ধরা পড়েনি।’ অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, ‘অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’

‎এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম এবং শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদিসহ স্থানীয় আরও অনেকে।

বক্তব্য শেষে সাদিক কায়েম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow