৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠে বিএনপির সমাবেশ, অংশ নেবেন তারেক রহমান
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) পুরান ঢাকার ধুপখোলা মাঠে জনসমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনে আয়োজিত এক নির্বাচনী সভা থেকে এ তথ্য জানান বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ৯ ফেব্রুয়ারি ধুপখোলা মাঠের কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং সকলে দলবদ্ধভাবে সেখানে উপস্থিত থাকতে হবে।
এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ধুপখোলা মাঠে চলমান সভায় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
What's Your Reaction?

