আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ জনের আপিল মঞ্জুর, না মঞ্জুর ২৯

Jan 15, 2026 - 15:54
 0  2
আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ জনের আপিল মঞ্জুর, না মঞ্জুর ২৯
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) চলমান আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। আর ২৯ জন প্রার্থীর আপিল না মঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শুনানি শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসি।

ইসি জানায়, আজ মোট ১০৪টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬০ জনের আবেদন মঞ্জুর। ২৯ জনের না মঞ্জুর এবং ১০টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে।

ইসি আরও জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আপিল শুনানি চলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow