ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণার আশা মামুনুল হকের

Jan 15, 2026 - 11:44
 0  4
ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণার আশা মামুনুল হকের
ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

দশ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারব। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারব- এই আশা করছি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এর আগে, এদিন দুপুর ১টার দিকে বৈঠকটি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলনের কেউ।

উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন কালবেলাকে বলেন, বৈঠকের বিষয়ে আমাদের যে সময়টাতে দাওয়াত দেওয়া হয়েছে, সেই সময়ে প্রস্তুতি নেওয়া সম্ভব ছিল না। তার দাবি, আজ বেলা ১১টায় তাদের দাওয়াত করা হয়। এই সময়টাতে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ শীর্ষ নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow