কমছে শীতের তীব্রতা, ঢাকায় দিনের বেশিরভাগ সময় থাকবে রোদ

Jan 12, 2026 - 09:05
 0  5
কমছে শীতের তীব্রতা, ঢাকায় দিনের বেশিরভাগ সময় থাকবে রোদ
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনাও নেই। ফলে গত কয়েকদিনের মতো তীব্র শীত আর থাকবে না, দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।

এর আগে শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সোমবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow