জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান জানান , ১৯ জানুয়ারি বেলা ১১টায় জিয়াউর রহমানের সমাধিসৌধে স্থায়ী কমিটির সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করবেন। এসময় দলের চেয়াম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এছাড়াও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিভিন্ন জেলায় সুবিধামতো দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া, জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে ওই দিন একটি মেডিকেল ক্যাম্প আয়োজন করবে।
আর ২০ জানুয়ারি বেলা ১১টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোম্যাটস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন দল ও বিশিষ্ট জনেরা এই সভায় বক্তব্য রাখবেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার বানানো হয়েছে এবং ১৯ জানুয়ারি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।
What's Your Reaction?

