টাঙ্গাইল জেলা যুবদল নেতা বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

Jan 15, 2026 - 13:15
 0  3
টাঙ্গাইল জেলা যুবদল নেতা বাবুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
ছবি : সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই বহিষ্কারকে ‘সিন্ডিকেটের ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু. যুবদলের যুগ্ম-আহ্বায়ক একে এম আব্দুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাকিব হাসেন ও সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘সিন্ডিকেটের মাধ্যমে জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। বিগত সময়ের আন্দোলনে বাবুর ভূমিকা ছিলো অন্যতম। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাবুকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। এত যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাবুর বহিষ্কারাদেশ জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow